অডিও এডিটিং হলো অডিওর মান উন্নত এবং প্রয়োজন অনুযায়ী সাজানোর প্রক্রিয়া। প্রধান টেকনিকগুলো হলো—
১. কাটিং (Cutting):
অডিওর অপ্রয়োজনীয় অংশ ছেঁটে ফেলা বা আলাদা করা।
ব্যবহার: অনাকাঙ্খিত শব্দ অপসারণ, সংলাপ সংক্ষেপণ, অডিওর দৈর্ঘ্য নিয়ন্ত্রণ, সাউন্ড/মিউজিক মিশ্রণ, ট্রাঞ্জিশন উন্নত করা।
২. ফেডিং (Fading):
শব্দের ভলিউম ধীরে ধীরে বাড়ানো (Fade In) বা কমানো (Fade Out)।
ব্যবহার: নরম শুরু বা শেষ, ট্রাঞ্জিশন উন্নত করা, ভলিউম নিয়ন্ত্রণ, প্রফেশনাল ইফেক্ট তৈরি।
৩. লেয়ারিং (Layering):
একাধিক অডিও ট্র্যাক একত্র করে স্তর তৈরি করা।
ব্যবহার: ধ্বনির গভীরতা বৃদ্ধি, সাউন্ড ইফেক্ট যোগ, ট্র্যাক সমন্বয়, প্রফেশনাল অডিও প্রোডাকশন, ফোকাস ও ব্যালান্স বজায় রাখা।
৪. ইফেক্টস (Effects):
রিভার্ব, ইকুয়ালাইজার, চোরাস, ডিলে ইত্যাদি ব্যবহার করে অডিওর স্বর ও মান পরিবর্তন করা।
ব্যবহার: অডিওকে আরও আকর্ষণীয়, স্পষ্ট এবং পেশাদার দেখানো।