লেয়ারিং (Layering) হলো এমন একটি পদ্ধতি যেখানে ডিজাইন বা অ্যানিমেশনের বিভিন্ন উপাদান আলাদা আলাদা স্তর (Layer) আকারে সাজানো হয়, যাতে প্রতিটি অংশ আলাদাভাবে নিয়ন্ত্রণ ও সম্পাদনা করা যায়।
সহজভাবে বলতে গেলে, একটি ছবির বিভিন্ন অংশকে আলাদা কাগজের স্তরের মতো ভাগ করে কাজ করাই লেয়ারিং।
লেয়ারিং-এর ব্যবহার :
১। প্রতিটি উপাদান আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়।
২। লেয়ারের অপাসিটি পরিবর্তন করে স্বচ্ছতা নিয়ন্ত্রণ করা যায়।
৩। মিক্সিং/ব্লেন্ডিং মোড ব্যবহার করে বিভিন্ন লেয়ার একত্রে মেশানো যায়।
৪। নির্দিষ্ট লেয়ারে ইফেক্ট ও ফিল্টার প্রয়োগ করা যায়।
৫। জটিল ডিজাইন সহজ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।