ট্রানজিশন হলো ভিডিও বা অ্যানিমেশনে এক দৃশ্য থেকে অন্য দৃশ্যে মসৃণভাবে স্থানান্তরের প্রক্রিয়া। এটি দৃশ্য পরিবর্তনকে আকর্ষণীয় এবং প্রফেশনাল দেখাতে সাহায্য করে।

বিভিন্ন ধরনের ট্রানজিশন:
১। Fade In / Fade Out – দৃশ্য ধীরে ধীরে উজ্জ্বল হয়ে আসে (Fade In) বা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় (Fade Out)।
উদাহরণ: ক্যানভাসে নতুন দৃশ্য ধীরে ধীরে দৃশ্যমান হওয়া।
২। Dissolve – একটি দৃশ্য ধীরে ধীরে অন্য দৃশ্যে মিশে যায়।
উদাহরণ: এক চরিত্রের মুখ থেকে অন্য চরিত্রের মুখে স্মৃতি দেখানো।
৩। Wipe – একটি লাইন বা আকার দিয়ে নতুন দৃশ্যকে পুরোনো দৃশ্যের উপর দিয়ে “মুছে ফেলা” হয়।
উদাহরণ: একটি ফ্রেমের বাম দিক থেকে ডান দিকে নতুন দৃশ্য আসা।
৪। Slide – পুরোনো দৃশ্য স্লাইড করে চলে যায় এবং নতুন দৃশ্য আসে।
উদাহরণ: পুরোনো ছবিটি স্ক্রিনের বাইরে সরে যায় এবং নতুন ছবি প্রবেশ করে।
৫। Cut – ট্রানজিশনের মধ্যে সবচেয়ে সাধারণ, একদমই তৎক্ষণাৎ দৃশ্য পরিবর্তন।
উদাহরণ: একটি সংলাপ থেকে অন্য সংলাপে সরাসরি চলে যাওয়া।
৬। Push / Split / Zoom (অন্যান্য) – দৃশ্যকে টানা, ভাগ করা বা জুম করা মাধ্যমে নতুন দৃশ্যে স্থানান্তর করা।
উদাহরণ: স্ক্রিনের মাঝ দিয়ে নতুন দৃশ্য বের হয়ে আসা।