কম্পোজিটিং ভিজুয়াল ইফেক্টস হলো বিভিন্ন ভিজুয়াল উপাদান, যেমন ভিডিও, ছবি, 3D মডেল, পার্টিকেল ইফেক্টস ইত্যাদি একত্রিত করে একটি সমন্বিত চূড়ান্ত দৃশ্য তৈরি করার প্রক্রিয়া। সহজভাবে বলতে গেলে, এটি হলো বিভিন্ন লেয়ার বা উপাদানকে মিলে বাস্তবসম্মত বা ক্রিয়েটিভ ভিজুয়াল তৈরি করা। কম্পোজিটিং ভিজুয়াল ইফেক্টস এর কিছু ধরণ নিচে দেওয়া হলো-
গ্রিন/ব্লু স্ক্রিন কম্পোসিটিং: রঙিন ব্যাকগ্রাউন্ড আলাদা করে অন্য দৃশ্যে বসানো, যেমন গ্রিন স্ক্রিনে অভিনেতাকে CGI দৃশ্যে বসানো।
লেয়ারিং: একাধিক ইমেজ বা ভিডিও স্তর একত্রিত করা, যেমন ধোঁয়া, আগুন ও চিত্রপট একই দৃশ্যে দেখানো।
ম্যাচ মুভিং ও ট্রেকিং: ক্যামেরার মুভমেন্ট অনুযায়ী CGI বসানো, যেমন চলন্ত ক্যামেরার সঙ্গে ড্রাগনকে একই গতিতে রাখা।
ডিজিটাল ম্যাট পেইন্টিং: ব্যাকগ্রাউন্ডের জন্য ডিজিটাল ছবি তৈরি করা, যেমন ফ্যান্টাসি শহর বা প্রাচীন দুর্গ বানানো।
কালার কারেকশন ও গ্রেডিং: দৃশ্যের রঙ ঠিক করা বা মুড অনুযায়ী পরিবর্তন, যেমন রাতের দৃশ্যকে দিনে দেখানো বা ফিল্ম স্টাইল অনুযায়ী রঙের টোন ঠিক করা।