৩ডি (3D) অ্যানিমেশন হলো কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে ত্রিমাত্রিক (দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা সম্পন্ন) ডিজিটাল অবজেক্ট বা চরিত্রকে প্রাণবন্ত ও চলমান করার প্রক্রিয়া । এটি এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে অবাস্তব বা কাল্পনিক দৃশ্যগুলোকে বাস্তবধর্মী করে তোলা হয়।
3D অ্যানিমেশন তৈরির ধাপসমূহ:
১। মডেলিং (Modeling) – চরিত্র বা বস্তু তৈরি
২। টেক্সচারিং (Texturing) – রং ও নকশা দেওয়া
৩। রিগিং (Rigging) – হাড়ের কাঠামো তৈরি
৪। এনিমেটিং (Animating) – নড়াচড়া দেওয়া ও জীবন্ত করে তোলা হয় ।
৫। লাইটিং (Lighting) – আলো যোগ করা
৬। রেন্ডারিং (Rendering) –সব উপাদান নিয়ে ফাইনাল আউটপুট তৈরি হয় , স্থির চিত্র বা চলন্ত ভিডিও হতে পারে।
৭। কম্পোজিং ও এডিটিং – ব্যবহার উপযোগী চুডান্ত ভিডিও তৈরী করা হয় ।