ক্যারেক্টার এনিমেশন হলো 3D বা 2D এনিমেশনে চরিত্রকে জীবন্ত এবং বাস্তবসম্মতভাবে নড়াচড়া করানোর প্রক্রিয়া। এটি শুধুমাত্র মুভমেন্ট নয়, চরিত্রের আবেগ, মনোভাব ও ব্যক্তিত্ব প্রকাশ করতেও সাহায্য করে।
ক্যারেক্টার এনিমেশনের নীতি সমূহ:
- Timing (টাইমিং) – মুভমেন্টের গতি বা সময় নির্ধারণ করা, যা চরিত্রের ওজন, আবেগ ও প্রাকৃতিকতা প্রকাশ করে।
2. Spacing (স্পেসিং) – ফ্রেমগুলোর মধ্যে দূরত্ব ঠিক রাখা, যা মুভমেন্টকে মসৃণ বা দ্রুত দেখায়।
3. Arcs (আর্কস) – নড়াচড়া সাধারণত বক্ররেখায় হয়, যা মুভমেন্টকে প্রাকৃতিক করে।
4. Exaggeration (এক্সাজারেশন) – মুভমেন্ট বা অভিব্যক্তি বেশি দেখানো, যাতে চরিত্র প্রাণবন্ত হয়।
5. Activity (অ্যাক্টিভিটি) – চরিত্রের বিভিন্ন কার্যকলাপ বা ছোট নড়াচড়া, যেমন হাত, চোখ বা চুলের নড়াচড়া।
6. Anticipation (অ্যান্টিসিপেশন) – প্রধান মুভমেন্টের আগে ছোট প্রস্তুতিমূলক নড়াচড়া।
7. Follow Through & Overlapping Action (ফলো থ্রু ও ওভারল্যাপিং) – প্রধান মুভমেন্টের পরে অংশগুলো ধীরে চলা।
8. Appeal (আপিল) – চরিত্রকে দর্শকের কাছে আকর্ষণীয় ও মনে রাখার মতো করা।