মোশন গ্রাফিক্স হলো গ্রাফিক্স বা ভিজ্যুয়াল এলিমেন্টকে গতিশীল বা অ্যানিমেটেড করার প্রক্রিয়া। এটি সাধারণত টেক্সট, ছবি, লোগো, চার্ট, আইকন ইত্যাদিকে এনিমেশন বা মুভমেন্টের মাধ্যমে উপস্থাপন করে। সহজভাবে বলা যায়, স্থির গ্রাফিক্সকে জীবন দেয়ার প্রক্রিয়াই মোশন গ্রাফিক্স।
মোশন গ্রাফিক্সের বৈশিষ্ট্য:
1.Animation (অ্যানিমেশন) – গ্রাফিক্স স্থির না থেকে চলমান হয়।
উদাহরণ: লোগো স্ক্রিনে ফুটে ওঠা।
2.Timing and Pacing (টাইমিং ও পেসিং) – মুভমেন্টের গতি ও সময় ঠিক করা হয় যাতে প্রাকৃতিক মনে হয়।
উদাহরণ: একটি টেক্সট ধীরে ধীরে আসে এবং ধীরে ধীরে চলে যায়।
3.Synchronization (সিঙ্ক্রোনাইজেশন) – অডিও, ভিডিও বা অন্যান্য উপাদানের সাথে মিল রেখে প্রদর্শন।
উদাহরণ: ব্যাকগ্রাউন্ড মিউজিকের বিট অনুযায়ী অ্যানিমেশন।
4.Visual Appeal (দৃষ্টি আকর্ষণ) – রঙ, ফর্ম এবং ডিজাইনের মাধ্যমে দর্শকের মনোযোগ আকর্ষণ।
5.Creativity (সৃজনশীলতা) – নতুন ভাবনা ও ডিজাইনকে এনিমেশনের মাধ্যমে প্রকাশ।
6.Information Delivery (তথ্য পরিবেশন) – সংক্ষিপ্ত সময়ে বার্তা বা তথ্য সহজভাবে পৌঁছে দেয়।