কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence/AI) কী:
কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বা যন্ত্রকে এমনভাবে প্রোগ্রাম করা, যাতে তারা মানুষের মতো চিন্তা, শিখা, সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ:
ভয়েস অ্যাসিস্ট্যান্ট: Siri, Google Assistant বা Alexa ব্যবহার করে কথায় নির্দেশ দিলে কাজ করা।
চ্যাটবট: ব্যাংক বা ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নের উত্তর দেওয়া।
স্বয়ংচালিত গাড়ি: Tesla বা অন্যান্য স্বয়ংচালিত গাড়ি যেখানে গাড়ি নিজে রাস্তা চিনে চলাচল করে।
সুপারশপ প্রস্তাবনা: Amazon বা Netflix আপনার পছন্দ অনুযায়ী পণ্য বা সিনেমার সাজেশন দেয়।
স্বাস্থ্য সেবা: AI চিকিৎসা ইমেজ বিশ্লেষণ করে রোগ শনাক্ত করা।