১। আকৃতি ও সিলুয়েট (Shape & Silhouette) – চরিত্রের গঠন এমন হতে হবে যেন শুধু ছায়া দেখেও তাকে আলাদা করে চেনা যায়।
২। অনুপাত (Proportion) – শরীরের বিভিন্ন অংশের সঠিক বা ইচ্ছাকৃত ভিন্ন অনুপাত চরিত্রকে বাস্তবধর্মী বা কার্টুনধর্মী করে তোলে।
৩। বৈশিষ্ট্য ও বিবরণ (Features & Details) – চোখ, চুল, পোশাক, অলংকার ইত্যাদি বিশেষ বৈশিষ্ট্য চরিত্রকে আলাদা পরিচয় দেয়।
৪। রঙের ব্যবহার (Use of Color) – রঙ চরিত্রের মেজাজ, স্বভাব ও ভূমিকা প্রকাশ করে এবং দর্শকের মনে প্রভাব ফেলে।
৫। আবেগ ও অভিব্যক্তি (Emotion & Expression) – মুখের ভাব, দেহভঙ্গি ও অঙ্গভঙ্গির মাধ্যমে চরিত্রকে জীবন্ত ও বাস্তব করে তুলতে হয়।
৬। স্বকীয়তা ও সৃষ্টিশীলতা (Originality & Creativity) – চরিত্রে নতুনত্ব ও নিজস্বতা থাকতে হবে, যাতে তা অন্যদের থেকে আলাদা হয়।
৭। প্রেক্ষাপট ও ব্যাকস্টোরি (Context & Backstory) – চরিত্রের অতীত, পরিবেশ ও গল্প তার আচরণ ও চেহারায় প্রতিফলিত হওয়া উচিত।