স্টপ মোশন অ্যানিমেশন হলো এমন একটি পদ্ধতি যেখানে বাস্তব বস্তু (পুতুল, খেলনা, মাটির মডেল) ব্যবহার করে একের পর এক ছবি তোলা হয়। প্রতিটি ছবিতে সামান্য পরিবর্তন করা হয়। পরে ছবিগুলো ধারাবাহিকভাবে দেখালে গতিশীল মনে হয়।
ধরন:
১। ক্লে অ্যানিমেশন – ক্লেই বা ক্লেমেশন হলো স্টপ-মোশনের একটি ধরন, যেখানে চরিত্র ও আবহ মাটির (Clay) বা প্লাস্টিসিন (Plasticine) দিয়ে তৈরি করা হয়।
২। পাপেট অ্যানিমেশন – পাপেট অ্যানিমেশনে মাটির বদলে বিভিন্ন ধরনের আঠালো, কাঠের, বা কাপড়ের তৈরি পুতুল ব্যবহার করা হয়।
৩। কাট-আউট অ্যানিমেশন – এটি প্রাচীনতম অ্যানিমেশন কৌশলগুলোর একটি, যেখানে কাগজ, কার্ডবোর্ড বা আলোকচিত্রের টুকরো কেটে চরিত্র তৈরি করা হয়।
৪। অবজেক্ট অ্যানিমেশন – জড় বস্তু বা নির্জীব বস্তুকে পর্যায়ক্রমে নড়াচড়া করিয়ে প্রাণবন্ত রূপ দেওয়ার কৌশলই হলো অবজেক্ট অ্যানিমেশন।
৫। মেকানিক্যাল অ্যানিমেশন– মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ বা গিয়ার কিভাবে একসাথে কাজ করে, তা থ্রিডি সফটওয়্যারের মাধ্যমে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হলো মেকানিক্যাল অ্যানিমেশন।
সুবিধা: বাস্তব অনুভূতি দেয় ও সৃজনশীলতা বেশি
অসুবিধা: সময়সাপেক্ষ ও তৈরিতে ধৈর্যের প্রয়োজন