টু-ডাইমেনশনাল (2D) অ্যানিমেশন হলো দ্বিমাত্রিক বা সমতল জায়গায় (দৈর্ঘ্য ও প্রস্থ) তৈরি চলমান চিত্র, যেখানে ছবিগুলো একের পর এক সাজিয়ে গতির ভ্রম তৈরি করা হয় এটি কার্টুন, বিজ্ঞাপন ও ভিডিও তৈরিতে ব্যবহৃত হয়। Adobe Animate বা Adobe After Effects এর মতো সফটওয়্যার ব্যবহার করে এটি করা হয়। এর সাধারণ বৈশিষ্ট্যগুলো হলো
১। দ্বিমাত্রিক (দৈর্ঘ্য ও প্রস্থ)
২। সমতল চিত্র
৩। সহজ ও কম খরচে তৈরি
৪। কার্টুনধর্মী
৫। কম্পিউটার সফটওয়্যার দিয়ে তৈরি হয়