গ্রিনস্ক্রিন কীইং (Green Screen Keying) হলো এমন একটি ভিডিও এডিটিং ও ভিজ্যুয়াল ইফেক্ট পদ্ধতি যেখানে সবুজ (Green) ব্যাকগ্রাউন্ড সরিয়ে তার জায়গায় অন্য কোনো ছবি বা ভিডিও বসানো হয়। এ প্রক্রিয়াকে Chroma Key-ও বলা হয়।
গ্রিনস্ক্রিন কীইং-এর ব্যবহারঃ
১। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা (স্টুডিও থেকে পাহাড়, সমুদ্র ইত্যাদি দেখানো)।
২। সিনেমায় ভিএফএক্স (VFX) তৈরি করা।
৩। নিউজ বা ওয়েদার রিপোর্টে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ব্যবহার।
৪। ইউটিউব ভিডিওতে কাস্টম ব্যাকগ্রাউন্ড বসানো।
৫। বিপজ্জনক দৃশ্য নিরাপদভাবে ধারণ করা।
উদাহরণ:
Avatar সিনেমায় অধিকাংশ দৃশ্য গ্রিনস্ক্রিন ব্যবহার করে ধারণ করা হয়েছিল, পরে কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা হয়।