ম্যাটেরিয়াল হলো 3D মডেলের পৃষ্ঠের বৈশিষ্ট্য বা “ফিনিশ” যা তার রঙ, ঝকঝকে ভাব, স্বচ্ছতা বা বাস্তবতার প্রভাব দেখায়।সাধারণ কিছু ম্যাটেরিয়ালের উদাহরণ:
Plastic (প্লাস্টিক) – হালকা ঝকঝকে, কিছুটা প্রতিফলন থাকে। উদাহরণ: প্লাস্টিকের বোতল।
Metal (মেটাল) – ধাতব, শক্তিশালী প্রতিফলন এবং চকচকে। উদাহরণ: লোহার ছুরি।
Wood (কাঠ) – প্রাকৃতিক টেক্সচার, হালকা বা ম্যাট ফিনিশ। উদাহরণ: টেবিল বা চেয়ার।
Stone (পাথর) – রুক্ষ, শক্ত ও ম্যাট ফিনিশ। উদাহরণ: ইট বা গ্রানাইটের ব্লক।
Liquid Material (তরল/লিকুইড) – স্বচ্ছ বা অর্ধস্বচ্ছ, তরল বৈশিষ্ট্য অনুকরণ করে। উদাহরণ: পানি বা তেল।