কোঅর্ডিনেট সিস্টেম ৩ প্রকারঃ Cartesian, Spherical এবং Cylindrical।
১। Cartesian Coordinate System (কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম)
এখানে বিন্দুর অবস্থান X, Y, Z অক্ষ দ্বারা নির্ধারণ করা হয়। উদাহরণ: 3D এনিমেশনে কোনো অবজেক্টের অবস্থান (3, 5, 2) আকারে প্রকাশ করা হয়।
২। Spherical Coordinate System (স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম)
এখানে অবস্থান নির্ধারণ করা হয় একটি দূরত্ব (r) ও দুটি কোণ (θ, φ) দ্বারা। উদাহরণ: পৃথিবীর অবস্থান বা 3D ক্যামেরার ঘূর্ণন নির্ধারণে ব্যবহার করা হয়।
৩। Cylindrical Coordinate System (সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম)
এখানে অবস্থান নির্ধারণ করা হয় একটি দূরত্ব (r), একটি কোণ (θ) এবং একটি উচ্চতা (z) দ্বারা। উদাহরণ: সিলিন্ডার আকৃতির বস্তু বা বৃত্তাকার গতির ক্ষেত্রে ব্যবহার করা হয়।