এনিমেশনে স্পেসিং (Spacing) বলতে বোঝায়— এক ফ্রেম থেকে পরবর্তী ফ্রেমে অবজেক্ট কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এটি মুভমেন্টের গতি ও স্বাভাবিকতা নির্ধারণ করে।
এর প্রয়োজনীয়তাগুলো হলো—
১। সক্রিয়তা – স্পেসিংয়ের পরিবর্তনের মাধ্যমে চরিত্রের গতিশীলতা ও প্রাণচাঞ্চল্য প্রকাশ পায়।
২। ভর ও ওজন – ফ্রেমের দূরত্ব কম-বেশি করে বস্তুর ভারী বা হালকা হওয়া বোঝানো যায়।
৩। আচরণ ও প্রভাব – চরিত্রের চলন, থামা, লাফ বা আঘাতের প্রভাব সঠিকভাবে প্রকাশ করতে স্পেসিং গুরুত্বপূর্ণ।
৪। মসৃণতা – সঠিক স্পেসিং অ্যানিমেশনকে ঝাঁকুনিহীন ও স্বাভাবিকভাবে প্রবাহমান করে তোলে।